বিজিবির অভিযানে জব্দ ৩৫ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গা সীমান্তসহ বিভিন্ন স্থান থেকে জব্দ করা প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে ৫৮ বিজিবি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে খালিশপুর ৫৮ বিজিবির হেডকোয়ার্টারে এসব মাদক ধ্বংস করা হয়।

অনুষ্ঠানে বিজিবির কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল মারুফুল আবেদীন, ৫৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. আজিজুস শহীদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস, জেলা মাদক অধিদপ্তর কর্মকর্তা গোলক মজুমদারসহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় ২০২৩ সালের ১৪ মার্চ থেকে চলতি বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত জব্দ করা বিভিন্ন প্রকার ৪৯ হাজার ৮০ বোতল দেশি-বিদেশি মদ, ১২ হাজার ৪৬৩ বোতল ভারতীয় ফেনসিডিল, ৭৬ কেজি গাঁজা ও ৮৭১টি ইয়াবা ট্যাবলেট ধ্বংস করা হয়। এসব মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩৫ কোটি টাকা বলে জানিয়েছে মহেশপুর ৫৮ বিজিবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *