চাল আমদানিতে শুল্ক কমলো

বাজারে চালের সরবরাহ বৃদ্ধি, আমদানি শুল্ক ও রেগুলেটরি শুল্ক হ্রাস এবং আগাম কর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। রবিবার (২০ অক্টোবর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পক্ষ থেকে জানানো হয়েছে চাল আমদানির ওপর বিদ্যমান ৫০ শতাংশ শুল্কের মধ্যে ৩০ শতাংশ শুল্ক কমানো হয়েছে। 

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজারে চালের সরবরাহ বৃদ্ধি, দেশের আপামর জনগণের ভবিষ্যত খাদ্য নিরাপত্তা নিশ্চিত এবং চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে ও সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড চালের ওপর আমদানি শুল্ক ও রেগুলেটরি শুল্ক হ্রাস এবং আগাম কর প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *