পাংশায় কাজী আব্দুল মাজেদ একাডেমীতে শোকসভা-দোয়া মাহফিল


মোক্তার হোসেন
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সাবেক মহাসচিব, পাংশার কৃতি সন্তান অধ্যাপক ডাঃ এম. ইকবাল আর্সলানের সহধর্মিণী ও বিএমএ’র আজীবন সদস্য বিশিষ্ট স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ ইফফাত আরা’র মৃত্যুতে বুধবার (১৪ অক্টোবর) রাজবাড়ী জেলার পাংশা শহরের ঐতিহ্যবাহী কাজী আব্দুল মাজেদ একাডেমীতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রধান শিক্ষক মুহাম্মদ শাহাদত আলীর সভাপতিত্বে এবং কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক মোঃ ফিরোজ হোসেনের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর মেডিকেল এ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলের সাবেক অধ্যক্ষ ডাঃ সুফিয়া ইয়াসমীন বক্তব্য রাখেন।
অন্যান্যের মধ্যে এয়াকুব আলী চৌধুরী স্মৃতি পাঠাগারের দপ্তর সম্পাদক ও কাজী আব্দুল মাজেদ একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য শেখ মুহাম্মদ সবুর উদ্দিন, ডাঃ আসজাদ প্রি-ক্যাডেট স্কুলের অধ্যক্ষ কাজী নাজমাস সাকিব (মেহেদী), কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী প্রধান শিক্ষক মোঃ ফকর উদ্দিন, কাজী আব্দুল মাজেদ একাডেমীর সহকারী শিক্ষক শাহিদা হক ও মাগুড়াডাঙ্গী আব্দুল মাজেদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ ফরিদ উদ্দিন প্রমূখ বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, অধ্যাপক ডাঃ ইফফাত আরা একজন মহীয়সী নারী। মানুষের চিকিৎসা কাজে এবং এলাকায় শিক্ষার আলো ছড়াতে মরহুমা অধ্যাপক ডাঃ ইফফাত আরা, তার শ^শুর রাজবাড়ী-২ আসনের প্রাক্তন জাতীয় সংসদ সদস্য মরহুম ডাঃ একেএম আসজাদ ও তার স্বামী অধ্যাপক ডাঃ এম ইকবাল আর্সলানের ব্যাপক অবদান রয়েছে।
বক্তারা আরো বলেন, অধ্যাপক ডাঃ ইফফাত আরা’র মৃত্যুতে আমরা একজন প্রিয় মানুষকে হারিয়েছি, আর দেশবাসী বিশিষ্ট একজন স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিশেষজ্ঞকে হারিয়েছে। মরহুমা ডাঃ ইফফাত আরার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন তারা।
অনুষ্ঠানে মরহুমা ডাঃ ইফফাত আরার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃ তারিকুল ইসলাম।
কাজী আব্দুল মাজেদ একাডেমীর শিক্ষক, ছাত্র-ছাত্রী ও স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, অধ্যাপক ডাঃ ইফফাত আরা গত ১১ই অক্টোবর সকাল ১০টা ৪৫ মিনিটের সময় ঢাকায় নিজ বাসভবনে ইন্তেকাল করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *