রোটারি ক্লাব অব কুষ্টিয়ার ৪২০তম নিয়মিত সভা গত শনিবার সন্ধ্যায় সানআপ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের ১ নং ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি রোটাঃ সাব্বির আল আনছারী। রোটারি প্রত্যয় পাঠ ও সার্জেন্ট-এট-আর্মস এর রিপোর্ট দেন প্রাক্তন সভাপতি রোটাঃ পিপি মোঃ ফখরুল আলম মিলন। সেক্রেটারি রোটাঃ জোবায়েদ রেজা ও ট্রেজারার রোটাঃ মোঃ ওবাইদুর রহমান তাদের রিপোর্ট দেন। ভোট অব থ্যাংকস দেন রোটাঃ পিপি ফরহাদ আলী খান। বক্তব্য রাখেন আইপিপি রোটাঃ মোঃ জাহিদুল ইসলাম, রোটাঃ পিপি মোঃ আকাম উদ্দীন, রোটাঃ জাহিদ চৌধুরী।
সভায় আগামী ২৪ অক্টোবর ২০২৬ বিশ্ব পোলিও দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের সিদ্ধান্ত নেয়া হয়।
