ট্রাকভর্তি চিনিসহ আটক ২

ব্রাহ্মণবাড়িয়ায় ভারত থেকে চোরাই পথে আনা ট্রাকভর্তি চিনিসহ দুইজনকে আটক করেছেন গোয়েন্দা শাখার সদস্যরা।

৭ অক্টোবর, সোমবার গভীর রাতে ঢাকা-সিলেট মহাসড়কের খাঁটিহাতা বিশ্বরোড মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, সিলেটের জৈয়ন্তাপুর উপজেলার চিকরাগুলের নাজিম উদ্দিনের ছেলে মো. সোলাইমান আহম্মদ (২১) ও একই জেলার শাহ পরান থানার খাদিমপাড়া এলাকার মৃত আকলিছ মিয়ার ছেলে সাকিবুল ইসলাম (২২)।

জেলা গোয়েন্দা শাখার পরিদর্শক মিজানুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গোয়েন্দা শাখার সদস্যরা। এ সময় একটি ট্রাকে তল্লাশি করে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে ভারত থেকে আনা ১৭০ বস্তা চিনি উদ্ধার করা হয়। জব্দ করা হয় চিনি পরিবহনে ব্যবহৃত ট্রাক। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *