মাঠ ফসল ৩ নিরাপদ সবজি চাষ প্রশিক্ষণ

আশা এনজিও’র আয়োজনে ‘মাঠ ফসল ৩ নিরাপদ সবজি চাষ প্রশিক্ষণ ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল একদিনব্যাপী এ প্রশিক্ষণে স্থানীয় সবজি চাষিরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার উপজেলা কৃষি কর্মকর্তা রুপালী খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো: নাসির উদ্দিন।

আশার পক্ষ থেকে উপস্থিত ছিলেন কুষ্টিয়া বিভাগের বিভাগীয় কর্মকর্তা মো: মিজানুর রহমান, জেলা কর্মকর্তা ডি. এম. তন্ময় শাহা, বৃত্তি পাড়া অঞ্চলের সিনিয়র রিজিওনাল ম্যানেজার মোহাম্মদ রাশেদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন আশা কুষ্টিয়া বিভাগের সিনিয়র রিজিওনাল ম্যানেজার আব্দুল খালেক।

প্রশিক্ষণে বক্তারা বলেন, নিরাপদ সবজি চাষ শুধু কৃষকদের অর্থনৈতিক উন্নয়নেই নয়, বরং ভোক্তাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সঠিক প্রযুক্তি ও সঠিক সার ব্যবহারের মাধ্যমে কৃষকরা অধিক ফলন পেতে সক্ষম হবেন।

আশা এনজিও জানায়, ঋণ কার্যক্রমের পাশাপাশি তারা বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে, যার মধ্যে কৃষকদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ অন্যতম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *