মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু

বাগেরহাটের মোরেলগঞ্জে ৩ দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে।

৮ অক্টোবর, মঙ্গলবার বেলা ১১টায় এক‌টি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফিতা কেটে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বদরুদ্দোজা আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, বিএনপি নেতা মো. গিয়াস উদ্দিন তালুকদার, সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল খালেক প্রমূখ উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এবারের মেলায় উপজেলা কৃষি অফিসসহ সরকারি বেসরকারি ১২টি প্রতিষ্ঠান নিজেতের উৎপাদিত দেশীয় নানা জাতের ফল ও সবজি দিয়ে স্টল সাজিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *